বগুড়ায় স্থানীয় এনজিও সমূহের আয়োজনে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত
—তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক— এই প্রতিপাদ্য নিয়ে আজ সারা দেশে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় তামাকমুক্ত দিবস উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ডব্লিউবিবি—ট্রাষ্ট, স্থানীয় এনজিও জিবিএস, স্বপ্ন, পিইউপি, গ্রামীণ আলো, ফোকাস সোসাইটি, মথুরা সমাজ কল্যাণ পরিষদ, পেসড্, সঁ্যাকো, রোপ, মেরী সমাজ কল্যাণ সংস্থা এর আয়োজনে সাতমাথ, বগুড়ায় পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ আবু হাসানাত সহীদ এর সভাপতিত্বে এক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে জাতীয় তামাকমুক্ত দিবসের বিষয়বস্তু উপস্থাপন করেন স্বপ্ন এর নির্বাহী পরিচালক মোঃ জিয়াউর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন তরুণ প্রজন্ম আজ তামাক নেশায় নিজের জীবন ও পরিবারকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে। তামাকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে । বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ তামাক। বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ অকালে মৃত্যুবরণ করে। পাশাপাশি পঙ্গুত্ব বরণ করে আরো অসংখ্য লোক। দীর্ঘমেয়াদী, জটিল ও ভয়াবহ এসকল রোগের প্রকোপ আর্থ—সামাজিক অবস্থার উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থা থেকে উত্তোরণে প্রয়োজন সহায়ক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন জাকিয়া সুলতানা, মোঃ মোখছেদ আলী, সৈয়দা তাহমিনা পারভিন শ্যামলী,আবুল হাসনাত খসরু, ফজলুল হক, ফেরদৌস আক্তার হিমি, রোমমানা খাতুন, মোঃ জাহেদুর রহমান, সিনথিয়া আরবি প্রমূখ। মানববন্ধন শেষে সচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। খবর বিজ্ঞপ্তির
