প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৯

নাটোরে রেল ব্রীজের নিচে পড়ে থাকা লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরে রেল ব্রীজের নিচে পড়ে থাকা লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

নাটোরের বাগাতিপাড়ায় রেল ব্রীজের নিচে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছে। উপজেলা ও পৌর প্রশাসনের তত্বাবধানে স্থানীয় যুবকদের সহায়তায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বাগাতিপাড়া পৌরসভা ভবন সংলগ্ন লক্ষ্মণহাটি, পেরাবাড়িয়া, সোনাপাতিল কেন্দ্রীয় গোরস্থানে ইসলামি শরীয়া  আইন অনুযায়ী মাওলানা রেজাউল করিমের ইমামতিত্বে জানাযার নামাজ শেষে লাশ দাফন করা হয়। 

এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) সকালে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়ন ইয়াছিনপুর ২২৫ নং রেল ব্রীজের নিচে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে এবং তার পরিচয় সনাক্ত করতে পি বি আই ও সিআইডির সহযোগিতা নেয়। এতেও তার কোন পরিচয় না মেলায় ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। পরেরদিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) মর্গে থেকে লাশ ফেরত এনে রাত সাড়ে আটটার দিকে জানাযা শেষে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। 
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক জানান, অজ্ঞাত সেই ব্যক্তির লাশটি উদ্ধার করে পিবিআই ও সিআইডি টিমের সহযোগিতায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব না হলে অবশেষে মৃতদেহটি ময়নাতদন্ত শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় থানার পুলিশের উপস্থিতিতে দাফন কাজ সম্পন্ন হয়। 
ওসি জানান, ব্রিজের উপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মরদেহটির পরনে ছিল সাদা চেকের লুঙ্গি, গায়ে ছিল সাদা রঙ্গের দাগকাটা টি-শার্ট, সাথে ছিল সাদা রঙ্গের পোটলা ও দুটি কম্বল। 
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক সুরাইয়া মমতাজ বলেন, বাগাতিপাড়ায় সেই অজ্ঞাত ব্যক্তির লাশের কোন পরিচয় সনাক্ত না হওয়ার কারণে  এডিএম স্যারের নির্দেশক্রমে পৌর ও থানার স্টাফদের মাধ্যমে লাশ দাফন সম্পন্ন করা হয়। 
উপরে