প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০০:৫৩

ঘোড়াঘাটে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৬ পিস ট্যাবলেট উদ্ধার

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট, দিনাজপুর
ঘোড়াঘাটে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৬ পিস ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ১৬ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে ঢাকা হোটেলের পেছন থেকে সাকেরা বেগম (৩৬) নামে ওই নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সাকেরা বেগম উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং মকছেদুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, শরীর তল্লাশির সময় তার কাছ থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ২০০ টাকা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ঘোড়াঘাটে মাদকের ছড়াছড়ি রোধে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা জরুরি।

উপরে