প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০১:২৯

সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে রঞ্জনা খাতুন (৩৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী ইব্রাহিম। ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের খাঁ পাড়া গ্রামে। ইব্রাহিম কালিয়া হরিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, গৃহবধূ রঞ্জনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ইব্রাহিম। এরপর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

উপরে