প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০২:০৮

৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলেন বগুড়ার ইঞ্জিনিয়াররা

খবর বিজ্ঞপ্তিঃ
৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলেন বগুড়ার ইঞ্জিনিয়াররা

বগুড়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান ও ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ডিগ্রী ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবীরা সোমবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা আইডিইবি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারক লিপি দেওয়া হয়।

স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

বগুড়া জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক

সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ফজর আলী লিটন

সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মোঃ নাফিউল ইসলাম

সদস্য সচিব প্রকৌশলী মোঃ আনোয়ারুল হক

অন্যান্য উপস্থিত ছিলেন আইডিইবি বগুড়া জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ সোহেল আহম্মেদ, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোছাঃ শ্যামলী আকতার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হিরু, সদস্য জিয়াউল হক, আইডিইবি টিটিসির সভাপতি মোঃ আহসান হাবীব, সাধারণ সম্পাদক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব মোস্তফা আহসান হাবীব, এবং সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপরে