প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৭

গাইবান্ধায় বাসর রাতে যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় বাসর রাতে যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক নববধূ। আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে। শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাতে সামাজিকভাবে নজরুল ইসলাম (২৫) ওরফে ময়নুল শেখের ছেলের বিয়ে সম্পন্ন হয়। রাতে বাসরঘরে নববধূ ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দেন। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বাসরঘরে এমন হৃদয়বিদারক ঘটনা খুবই মর্মস্পর্শী।”

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে