প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৪
গাবতলীতে গ্রীষ্মকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণ
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড এম আব্দুুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম। অধ্যক্ষ মোস্তাফিজার রহমান মজনুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হাইস্কুলের অধ্যক্ষ রেজাউল বারী, প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ।
