বগুড়ায় ট্রাফিক সপ্তাহ অনুষ্ঠিত
“ট্রাফিক আইন মেনে চলি, যানজটবিহীন নিরাপদ সড়ক গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ট্রাফিক সপ্তাহ–২০২৫’।
জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, হর্ন নিয়ন্ত্রণ ও পথচারীদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, হাইওয়ে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি তৌহিদুল আলম মামুন, শহর ও জেলা জামায়াতের আমির, এনসিপির ডা. সানি, অ্যাডভোকেট ইজাজ আর ওয়াসী জিম, ট্রাফিক ইন্সপেক্টরসহ ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বগুড়া খোকন পার্ক থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
