প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ ২৩:৪৪

৩৮ বছরে ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’ — আলোয় আলোয় আকাশে সৃজনের উদযাপন

খবর বিজ্ঞপ্তিঃ
৩৮ বছরে ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’ — আলোয় আলোয় আকাশে সৃজনের উদযাপন

“আমরা ক’জন শিল্পী গোষ্ঠী”-এর ৩৮ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান “আলোয় আলোয় আকাশ” আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর প্রতি উৎসর্গিত গান “দেখো আলোয় আলোয় আকাশ”-এর সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সংগঠনের শিশু শিল্পীরা ৩৮টি প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিআইডি পুলিশ সুপার মোতাহার হোসেন। তিনি শিল্পীদের সঙ্গে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, সংগঠনের সদস্য সাজিয়া আফরিন সোমা, লায়ন অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সুমা প্রমুখ।

অতিথিবৃন্দ সংগঠনের ৩৮ বছরের সাফল্য ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ কর্মকাণ্ডের প্রত্যাশা ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন বছরব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা দেন।

‘আলোয় আলোয় আকাশ’ অনুষ্ঠানে কথা, কবিতা ও নৃত্যের মেলবন্ধনে শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। সংগঠনের সাধারণ সম্পাদক ও নৃত্যপরিচালক মাহাবুব হাসান সোহাগ এবং তাসনিম ত্রয়ী অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ সময় মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় দলীয় ও একক নৃত্য পরিবেশিত হয় এবং লায়ন আব্দুল মোবিন জিন্নাহর পরিচালনায় আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে সংগঠনের কৃতি নৃত্য ও আবৃত্তি শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপরে