প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫ ০১:৫৪
ধর্ম ব্যসায়ীদের আধিপত্যের মোকাবেলা আমরা করবো: ফজলে হুদা বাবুল
নওগাঁ সংবাদদাতাঃ
বিএনপি মনোনিত নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, ধর্ম ব্যসায়ীদের আধিপত্যের মোকাবিলা আমরা করবো। আমি মনোনয়ন পাওয়ায় এখনো যারা বিরোধীতা করছেন এবং যারা ভোট নিয়ে সিরিয়াস হচ্ছেন না যদি পরাজিত হই তাহলে তাদের ঘাড়ে বর্তাবে। বাংলাদেশে এখন দুঃসময় যাচ্ছে। গত১৭ বছর যাবত আন্দোলন সংগ্রামের ফলে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। মনোনয়ন যদি পরিবর্তন হয় ধানের শীষ যাকে দেয়া হবে তার পক্ষে কাজ করবো। এ আসন থেকে ৩ জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে আমাকে মনোনিত করা হয়েছে। বাকীরা দলে আসবে তবে সময়ের ব্যাপার। আন্দোলন গণতান্ত্রিক অধিকার। আমরা সবাই এক কাতারে আসবো এবং ধানের শীষের বিজয় হবে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাক বাংলো মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠি দোয়া ও মিলাদের আয়োজন করে। এসময় ধানের শীষ সমর্থক গোষ্ঠির আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু।
এসময় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের সদস্য শামীনুর রহমান শামিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠি সেকেন্দার আলী ও যুগ্ম সদস্য সচিব মতিউর রহমান মতি।
ফজলে হুদা বাবুল বলেন, গত১৭ বছর যাবত আন্দোলন সংগ্রামের ফলে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনার সাথে পাঞ্চা লড়ে মৃত্যুর মুখে এখন বেগম খালেদা জিয়া। দেশের এ সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ প্রয়োজন। দেশের মানুষ তার পাশে আছে। মানুষের দোয়া আর ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বিএনপি এবং দেশের হাল ধরবেন।
এ আসনের উন্নয়নে তিনি বলেন- বিজয়ী হতে পারলে এ আসন ২-৩ মাসের মধ্যে মাদকমুক্ত করা হবে। শিক্ষাঙ্গনে কোন রাজনীতি থাকবে না। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। ন্যায্যমূল্যে কৃষকদের থেকে কৃষিপন্য কেনা হবে। এ দুই উপজেলায় দুইটি ইন্ডাস্ট্রি করা হবে যেখানে বেকারদের কর্মসংস্থান করা হবে, নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং স্বাস্থ্যসেবার মান বাড়ানো হবে।
প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন- যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন সবাই কথা দিয়েছিলাম ধানের শীষ যার আমরা তার। তাহলে কেন বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ভালবাসলে সবাই ধানের শীষের পক্ষে কাজ করুন। দলীয় শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানাই। অন্যাথায় কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
আলোচনা শেষে বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা ফজলে হুদা বাবুল। দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
