প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:৫৯
ন্যায় ইনসাফ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকে সকল কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন করতে হবে -আবুল কাওছার মো নজরুল ইসলাম লেবু
পলাশবাড়ি গাইবান্ধা সংবাদদাতাঃ
৩১ গাইবান্ধা ০ ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের নব নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম লেবু মাওলানা বলেছেন ন্যায় ইনসাফ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকে সকল কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন করতে হবে।প্রশাসনিক কর্মকর্তাদের জনবান্ধব হতে হবে।মানুষের দ্বোড় গোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে হবে।দুর্নীতি অনিয়মের উর্ধ্বে থেকে স্ব-স্ব বিভাগের দায়িত্ব পালন করতে হবে।
২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আমি দুই উপজেলার দল মত নির্বিশেষে সকলের এমপি আগামীতে সকলকে সঙ্গে নিয়ে এ দুই উপজেলাকে সাজিয়ে তুলতে চাই।
ন্যায় নীতিতে র্নিভয়ে স্ব স্ব দপ্তর পরিচালনার জন্য তিনি উপজেলার সরকারি কর্মকর্তাদের আহবান জানান। একই সঙ্গে নির্বাচনী এলাকা হতে মাদক নিয়ন্ত্রনে সকলের স্ব স্ব অবস্থান হতে সোচ্চার ও সজাগ থাকার আহবান জানান।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার, উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকসহ প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, স্থানীয় জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মেদ নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ।
