প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:১৩

ফ্যামিলি কার্ডের জন্য কারো কাছে ধর্ণা দিতে হবে না — মন্ত্রী ডা. জাহিদ হোসেন

বিরামপুর, দিনাজপুর সংবাদদাতাঃ
ফ্যামিলি কার্ডের জন্য কারো কাছে ধর্ণা দিতে হবে না — মন্ত্রী ডা. জাহিদ হোসেন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, দেশের সকল মা ফ্যামিলি কার্ড পাবেন, এ জন্য কাউকে কারো কাছে ধর্ণা দিতে হবে না। এটি বাস্তবায়ন করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিরামপুর সরকারি কলেজ মাঠ-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, বিরামপুর উপজেলার ছোট যমুনা নদীর ওপর কয়েকটি সেতু নির্মাণের মাধ্যমে দুই পাড়ের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপরে