প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:৩৮

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আ’লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ২ জন আটক

নুর হোসেন রেইন, গাইবান্ধা
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আ’লীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ২ জন আটক
আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি- সংবাদদাতা
​গাইবান্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারি শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ঘটনা ঘটে।
​আটককৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
​ জানা যায়, সকালে ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে বিকাল সোয়া ৩টায়  শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। দলের বাকি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গাইবান্ধা ​ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,' জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। 
উপরে