মোকামতলায় ক্লাসিক মাল্টিমিডিয়া স্কুলের প্রভাতফেরি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্লাসিক মাল্টিমিডিয়া স্কুল-এর উদ্যোগে প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মোকামতলা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি প্রভাতফেরি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে ভাষা শহীদদের স্মরণে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও শ্রদ্ধাময় পরিবেশে অনুষ্ঠিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক নাসরিন আক্তার নিপা, প্রধান শিক্ষক মুন্নি আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মাহমুদুল হাসান লিমন, শিক্ষক মো. শাহাদাত হোসেন, মো. আশরাফুল আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের পরিচালক মো. মাহিরুল আলম রিমন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।
