প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:৪০

গোবিন্দগঞ্জে হাত-পা বেধে শ্বাসরোধ করে স্কুল শিক্ষককে হত্যা করেছে দুবৃর্ত্তরা

গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
গোবিন্দগঞ্জে হাত-পা বেধে শ্বাসরোধ করে স্কুল শিক্ষককে হত্যা করেছে দুবৃর্ত্তরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বেধে শ্বাসরোধ করে এক শামসুন্নাহার রুমা নামের এক স্কুল শিক্ষককে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার বেলা সাড়ে ৩টা দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এসময় তার হাত-পা বাধাছিল এবং গলায় ওড়না পেচানো ছিল। 
শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী 
মাষ্টারের কন্যা।পুলিশ ও প্রতিবেশীরা জানায় রুমা স্বামীর সাথে ছাড়াছাড়ির হওয়ার পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধীন এ বাসাটিতে 
বসবাস করছিলেন। পড়াশুনার কারণে পুত্র সন্তানটি ঢাকা থাকায় শামসুন্নাহার রুমা একাই বসবাস করছিলেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক জানান, ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।
উপরে