প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০০:২৪

বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

‎বগুড়ায় খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শংকর চন্দ্র রায় (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার শংকর চন্দ্র রায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা। রবিবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছে।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার পাচারের খবর পেয়ে ভরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বাসে তল্লাশি চালিয়ে শংকর চন্দ্র রায়ের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি পলিপ্যাকেট পাওয়া যায়।প্যাকেটে ৬ হাজার ৯৫০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল।
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

উপরে