বগুড়ায় ডিএনসির অভিযানে গাঁজা ও অ্যালকোহলসহ গ্রেফতার ৩
বগুড়া শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও ২০০ এমএল অ্যালকোহলসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া কার্যালয়।
সোমবার ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় শহরের স্টেশন রোডস্থ বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সানাউল (২৭), পিতা: মোঃ নায়েব আলী, সাং-নিচগ্রাম, গাবতলী; মোঃ আলমগীর (৩০), পিতা: মৃত আলী হোসেন, সাং-সেউজগাড়ী, বগুড়া শহর; এবং মোঃ আতিকুর রহমান (৪৪), পিতা: মৃত আজিজুল হক, সাং-কামারগাড়ী, বগুড়া শহর।
অভিযানকালে তাদের নিকট থেকে ৩৫ গ্রাম গাঁজা ও ২০০ এমএল অ্যালকোহল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
ডিএনসি জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
