প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ ১৯:৩০

বগুড়ায় উত্তরা বাইক সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেদওয়ান রাকিব:
বগুড়ায় উত্তরা বাইক সেন্টারের উদ্যোগে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়ায় এসিআই মটরস (ইয়ামাহা) এর পরিবেশক উত্তরা বাইক সেন্টারের আয়োজনে শুক্রবার পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরা বাইক সেন্টারের পরিচালক শাহজাহান আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর। এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান ন্যায় এবং সংযমের মাস। প্রতিটি মানুষকেই তার ভালো কর্মের মধ্য দিয়ে পরকালের জন্য ঈমান এবং আমল অর্জন করতে হবে। এসিআই মটরস এবং ইয়ামাহা অত্যন্ত সুনামের সাথে বগুড়াসহ সারাদেশে ব্যবসা করে আসছেন। বৃহৎ একটি জনগোষ্ঠী এই পরিবারের সাথে যুক্ত। এ সময় অনুষ্ঠানে মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, অবশ্যই সকলকে মোটরযান আইন মেনে সড়কে গাড়ি চালাতে হবে। কখনোই কোন যানবাহন মোডিফাই করে উচ্চ শব্দের হাইডোলিক হর্ন কিংবা সাইলেন্সার যুক্ত করা যাবে না। এছাড়াও সর্বদা হেলমেট পরিধান করার জন্যেও তিনি সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, দৈনিক সমকালের উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাশার, সমকালের প্রতিনিধি এস এম কাউসার, বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, পিকে মটরস'র স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিক, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং দেশ টিভির নিজস্ব প্রতিবেদক সঞ্জু রায়। ইফতেখার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন এসিআই মটরস এর ইয়ামাহা'র ডেপুটি রিজিওনাল ম্যানেজার (সার্ভিস) উত্তম দে, সিনিয়র টেরিটরি অফিসার সাইফুল হাসান সাঈফ, সার্ভিস ইঞ্জিনিয়ার তাসাহুদ সালেহীন এবং ইয়ামাহা রাইডার্স ক্লাব বগুড়ার মডারেটর জেলাল মিয়া। আয়োজন প্রসঙ্গে উত্তরা বাইক সেন্টারের স্বত্বাধিকারী শাহজাহান আলী বলেন, প্রতিবছর তাদের প্রতিষ্ঠানের সম্মানিত ক্রেতা, শুভাকাঙ্ক্ষী, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। তিনি বলেন, সকলের ভালোবাসা ও সহযোগিতাতেই বিন্দু বিন্দু করে আজ উত্তরা বাইক সেন্টার পরিবার সারাদেশের মাঝে সুনাম কুড়িয়েছে যা আগামীতেও ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। পবিত্র মাহে রমজানে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
উপরে