প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:৩৫

রাজশাহীতে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন বেকারিকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের লাইসেন্স ও মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অপরাধে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত মেসার্স ন্যাশনাল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

উপরে