কাহালু বগুড়া বেতার কেন্দ্র পরিদর্শন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ার কাহালু বেতার কেন্দ্র পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকেলে তিনি কাহালু উপজেলার বগুড়া বেতার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বেতার কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম জাহিদ, পরিচালক (প্রশাসন) জুবায়েত হাসান, প্রধান প্রকৌশলী মনির হোসেন, কাহালু বগুড়া বেতার কেন্দ্রের আবাসিক প্রকৌশলী তারেক বিন ইমদাদ, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী (জামান) এবং কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ বাংলাদেশ বেতারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কাহালু বগুড়া বেতার কেন্দ্রকে আধুনিকায়নের অংশ হিসেবে এফএম ব্যান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। এতে বেতার কেন্দ্রের সম্প্রচার আরও মানসম্মত ও শ্রোতাবান্ধব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
