প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ১৯:৩২
গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লিংকন
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ শামীম কায়ছার লিংকন।
গতকাল শনিবার সকালে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ‘পরিচ্ছন্ন দেশ গড়ার কর্মসূচি’র অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু এবং পৌর বিএনপির নেতা মোকাদ্দাম হোসেন সজল, কাজী আশরাফুল আলম, তরিকুল ইসলাম চঞ্চল, আব্দুল আউয়াল ও রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজল চাকী, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী আলম ও তৌহিদুল ইসলাম, কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমুখ।
