প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ ১০:০৯

ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রামের আংশিক কমিটি গঠন

সভাপতি সবুজ, সম্পাদক তরিকুল
নিজস্ব প্রতিবেদক
ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রামের আংশিক কমিটি গঠন
বা দিক থেকে সভাপতি সবুজ, সম্পাদক তরিকুল। - ফাইল ছবি

ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রামের ২৪-২৫ শিক্ষাবর্ষের নন্দীগ্রাম থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এবং সদ্য নিয়োগপ্রাপ্ত চাকুরিজীবিদের সংবর্ধনা প্রদান, নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রামের আংশিক কমিটি গঠন করা হয়। আংশিক কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দীন আহমেদ সবুজকে সভাপতি ও ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদকসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: মোস্তাফিজুর রহমানকে ১ নং সহ-সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি ইতিহাস বিভাগের শিক্ষার্থী ওমর সানিকে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। অতি শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। উক্ত অনুষ্ঠানটি ২৩-০৩-২৬ সোমবার উপজেলা অডিটেরিয়ামে এক ঝাঁক মেধাবীদের অংশগ্রহণে প্রাণবন্ত ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা, নিদিষ্ট প্লাটফর্ম তৈরী, এ্যাডমিশন প্রার্থীদের তথ্য ও লজিস্টিক সাপোর্ট দেয়া, নতুন চান্সপ্রাপ্তদের সঠিক পরিসংখ্যান ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা, জ্ঞানের আদান-প্রদানসহ এ রকম সেবামূলক কাজের উদ্দেশ্য নিয়ে ২০২০ সালে গঠিত হয় এই সংগঠন।

উপরে