প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০১:২৬

পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু- আহত-২

আদমদীঘি, বগুড়া সংবাদদাতা
পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু- আহত-২

বগুড়ার আদমদীঘি উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার কদমগাড়ী গ্রামে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র (৬৫) নামের এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৩০ মার্চ) সকাল ৮ টায় কদমগাড়ী গ্রামে তোতা নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে। এছাড়া বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন কালাচাঁন ও দিপেন নামের আরোও দুই জেলে। নিরেন চন্দ্র রাণীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্রনাথ এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৮টায় কদমগাড়ীর গ্রামের আবুল হোসেনের ছেলে তোতার পুকুরে মাছ ধরতে আসেন পারইল গ্রামের একদল জেলে। ওই পুকুরে আগে থেকেই পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ও সংযোগ দেয়া ছিল। জেলে সম্প্রদায় পুকুরে মাছ ধরতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মতৃ্যুবরণ করেন নিরেন চন্দ্র। এছাড়া পারইল গ্রামের কালাচাঁন ও বিশিয়া গ্রামের দিপেন চন্দ্র বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্রকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপরে