প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ০১:২২
গঙ্গাচড়ায় পূর্ব শত্রুদের জেরে বাড়িতে অগ্নিসংযোগ গরু ছাগল ভস্তীভূত
রংপুর সংবাদদাতাঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের মৌভাষা লাখেরাজটারী গ্রামে গত ৩ এপ্রিল জমি সংক্রান্ত জেরে কর্তৃপক্ষকে ঘায়েল করতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ফারুক মিয়া বাদী হয়ে জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত জের ধরিয়া আসামিদের সঙ্গে মনোমালিন্য চলিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল গভীর রাতে একই গ্রামের আব্দুল লতিফ, মোঃ পেয়ারা, শাহিনুর ইসলাম, আশরাফুল ইসলাম, মতিয়ার রহমান,শাহ আলম প্রতিপক্ষকে ঘায়েল করতে ফারুক মিয়ার,বাড়ির গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়, এতে ২টি গরু,২টি ছাগরসহ হাঁস-মুরগি আগুনে হস্তীভূত হয় ও কিছু গরুর আংশিক আগুনে পুড়ে যায়। এঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়।এ ঘটনায় ফারুক মিয়া বাদী হয়ে গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে গঙ্গাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেন। ফারুক মিয়া বলেন এজাহার জমা দেওয়ার ৯ দিন পেরিয়ে গেলে অজ্ঞত ককরণে এজাহার নতিভুক্ত করা হযনি।
এব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু হানিফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে।
মর্নেয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন বলেন আমি উভায়পক্ষের সঙ্গে কথা বলেছি দু পক্ষই মীমাংসায় আগ্রহ দেখিয়েছেন ১২ এপ্রিল বিবাদী আব্দুল লতিফ ও শাহ আলমের সঙ্গে কথা বলে সালিশি বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। আশা করি ২ পরিবারের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
