প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ০২:২৬

গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ(হাসপাতাল মোড়) এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বাবুল আহমেদ (৩৭), তিনি বগুড়া জেলার বাসিন্দা। অভিযানের সময় তার ব্যবহৃত একটি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় পরিচালনা করবে।
উপরে