প্রকাশিত : ২ মে, ২০২৬ ২৩:০১

নওগাঁয় তিন দফা দাবীতে এগারো দলীয় ঐক্যজোটের বিক্ষোভ

নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁয় তিন দফা দাবীতে এগারো দলীয় ঐক্যজোটের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেলের সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (০২ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে শুরু হওয়া এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করে নওগাঁ ১১ দলীয় ঐক্যজোট। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও জেলা সেক্রেটারি আ.স.ম সায়েম, এবি পার্টির জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আল হাসান প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সাথে প্রতারণা শুরু করেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর নানান অজুহাত দেখিয়ে গ্যাসের দাম বাড়িয়ে জনগনকে ফেলেছে অস্বস্তিতে। বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির দায় এই সরকারকেই নিতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি অবিলম্বে জ্বালানি তেলের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের দাম কমানো না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।

উপরে