প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ০১:৫১

গাবতলীতে স্ত্রীকে মারপিট করায় স্বামীর থানায় অভিযোগ

গাবতলী, বগুড়া সংবাদদাতাঃ
গাবতলীতে স্ত্রীকে মারপিট করায় স্বামীর থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে স্ত্রীকে মারপিট করে নগদ অর্থ ও স্বর্ণাংকার লুট করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
জানা গেছে, আমলিচুকাই গ্রামের তছলিম মন্ডলের ছেলে তাইজুল মন্ডলের (৪২) সাথে একই গ্রামের কতিপয় ব্যক্তির সাথে দীর্ঘদিন পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১২ মে দুপুর ১২টায় ওই প্রতিপক্ষরা লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাইজুল মন্ডলের বিভিন্ন জাতের গাছ কেটে ফেলে। এ সময় তাইজুলের স্ত্রী রাশেদা বেগম (৪০) এগিয়ে এলে তাকে বেধরক মারপিট করে ৬আনা স্বর্ণের চেইন ও এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং শ্লীলনতাহানী ঘটায়। এরপর ওই হামলাকারীরা মুরগীর ফার্ম ভাংচুর করে এবং শয়নঘর থেকে নগদ ১লাখ টাকা চুরি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর আহত রাশেদা বেগম এখন বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাইজুল মন্ডল বাদী হয়ে আমলিচুকাই গ্রামের লিটন (৩৫) কে প্রধান করে ৬জনের নাম উল্লেখ করে এবং ৮/১০জনকে অজ্ঞাত বলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই মোজাহিদুল ইসলাম মন্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপরে