প্রকাশিত : ৪ জুন, ২০২৬ ২৩:৩৮
সিংড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মধু (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যায় উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মধু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার দিকে সিধাখালি মাঠে গরু আনতে যান । গরু নিয়ে বাড়ি ফেরার পথে
বজ্রপাত মারা যান তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করেছেন।
