প্রকাশিত : ১০ জুন, ২০২৬ ০১:১৩

শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ সামাজিক সংগঠনের কমিটি ঘোষণা

এনামুল হক, বগুড়াঃ
শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ সামাজিক সংগঠনের কমিটি ঘোষণা
অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা, পরিবেশ সংরক্ষণ এবং নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বগুড়ার শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ নামে একটি সামাজিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধুনট মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাদিম মাহমুদ। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন প্রকৌশলী সুজাউল ইসলাম সুমন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন শিহাব এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শিপন আহম্মেদ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আরিফুল ইসলাম আরিফ, কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. তাহেরুল ইসলাম এবং আইনবিষয়ক সম্পাদক হিসেবে মো. নাসিব ওয়াহিদ প্রান্ত দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রাব্বী খান ফেমাস।
সংগঠনের নেতারা জানান, সমাজের অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা, সরকারি ও বেসরকারি পতিত জমিতে বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তাঁরা আরও জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই, এমব্রয়ডারি, বুটিক, ফ্যাশন ডিজাইন ও হস্তশিল্প বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণার্থীদের জন্য বিনা মূল্যে কোর্স ও ভাতার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে, যাতে নারীরা ঘরে বসেই আয়মুখী কাজে যুক্ত হতে পারেন।
উপরে