প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ ২২:২০
বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নবগঠিত শাজাহানপুর যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতৃবৃন্দ। বুধবার বিকেলে নবগঠিত কমিটির সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল হয়।
মিছিলে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু সাইন সানি, জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আলামিন শানু, শাজাহানপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মঙ্গলবার (১৬ই জুন) বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বেলাল হোসেন বাবু কে যিনি ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। একই সাথে নবগঠিত এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান রেজাউল করিম রেজা যিনি দায়িত্ব পালন করেছেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে। রাজপথের দীর্ঘ বছরের লড়াই, সংগ্রাম, আর ত্যাগের বিবেচনায় এই স্বীকৃতিতে নব-দায়িত্বপ্রাপ্ত নেতারা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যুবদলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আগামীতে প্রতিটি দিন তারা পথ চলতে চান। একই সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সকলের মূল্যায়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যেও কাজ করবেন তারা। নেতৃবৃন্দরা বলেন, বগুড়া জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বগুড়াতে যুবদলের প্রতিটি ইউনিট সারাদেশের মাঝে মডেল সংগঠন হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তারা। তারা দুজনেই আগামীর পথ চলার লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
