প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০২:০১

সলঙ্গায় ‘তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত

সলঙ্গা সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সলঙ্গায় ‘তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত

সলঙ্গায় মাসব্যাপী আয়োজিত ‘তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ধুবিল আমশড়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচকে ঘিরে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় বড়হর স্পোর্টিং ক্লাব ও কুষ্টিয়ার সিরাজনগর ভলিবল একাডেমি মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৬০ পয়েন্ট অর্জন করে বড়হর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামের কৃতিসন্তান রফিকুল ইসলাম (শফি) তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদুল হাসান পাপন, আলহাজ দুলাল হোসেন খান, অধ্যক্ষ আমিনুল ইসলাম বারী তালুকদার, আমজাদ হোসেন মহর, এস. এম. আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, নুরুল ইসলাম খোকন ও সুলতান মাহমুদ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকনুজ্জামান খোকন এবং খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান আকন্দ।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন বড়হর স্পোর্টিং ক্লাবের হাতে ১ লাখ ২০ হাজার টাকা এবং রানার্সআপ কুষ্টিয়ার সিরাজনগর ভলিবল একাডেমির হাতে ৮০ হাজার টাকার পুরস্কার তুলে দেন।

উপরে