প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ ১৭:৪৭

বগুড়ায় সায়েম ট্রাভেলস'র হাজী সম্মেলন: ২৬শে সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ্জ নিবন্ধন কার্যক্রম

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সায়েম ট্রাভেলস'র হাজী সম্মেলন: ২৬শে সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ্জ নিবন্ধন কার্যক্রম
আসন্ন ২০২৭ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে বগুডায় সায়েম ট্রাভেলস'র আয়োজনে শুক্রবার সকাল থেকে অর্ধদিন ব্যাপী শেরপুর উপজেলার শহীদ গাজীউর রহমান অডিটোরিয়ামে প্রায় ৫ শতাধিক হাজীর অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন সায়েম ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী মো: আব্দুল মান্নান। অনুষ্ঠানে আসন্ন হজ্বকে সামনে রেখে করণীয় ও নিজেদের প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরে তিনি বলেন, এ বছর হজ্জ গমনেচ্ছু ব্যক্তিদের আগামী ২৬ শে সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার কথা বলা হয়েছে। এরপরে সময় আর বাড়বে কিনা তা নিশ্চিত নয়। তাই সময় থাকতেই সকলকে তিনি হজ্জ নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান। আব্দুল মান্নান বলেন, দালাল কিংবা মধ্যসত্ত্বভোগীদের পাল্লায় পরে অল্পমূল্যের প্যাকজের চটকদার বিজ্ঞাপন দেখে প্রতিবছর অসংখ্য হজ্জ যাত্রী প্রতারিত হন যা অত্যন্ত দু:খজনক। এছাড়াও সৌদিতে নিয়ে গিয়ে কুরবানী, মানি এক্সচেঞ্জ কিংবা ভাল মানের খাবার সরবরাহের কথা বলে বাড়তি টাকা আদায়ের ঘটনাও ঘটাচ্ছে অনেকে। আসন্ন হজ্জে যেন কেউ কোন জটিলতায় না পড়েন তাই তারা পর্যায়ক্রমে পুরো প্রক্রিয়া জানিয়ে সায়েম ট্রাভেলস এর পক্ষ থেকে এই মতবিনিময় সভার আয়োজন করে যাচ্ছেন। মান্নান বলেন, সরকার নির্ধারিত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তারা উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া থেকে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সম্মানিত হজ্জযাত্রীরা যেন তাদের চাহিদা অনুযায়ী সেবা পান সেই লক্ষ্যে তারা প্রতিশ্রতিবদ্ধ। সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক যথাক্রমে আব্দুর রব রায়হান এবং রেদওয়ান রাকিবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী, কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: দবিবুর রহমান, মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মুস্তাফিদ, বগুড়া জেলা হাজী সমিতির সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী, হারামাইন হাজী সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, গাড়িদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, আড়িয়া ইউনিয়ন হাজী সমিতির সভাপতি মোবারক আলী, শেরপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক আলহাজ্ব মোকাল্লেম হোসেন, সিনিয়র মাওলানা আলহাজ্ব মো: রেজাউল করিম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ রেজাউল করিম ফারুকী, মাষ্টার ছমির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সামিউল আলম তুষার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হজ্ব গমনেচ্ছু ব্যক্তিদের পাশাপাশি ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম সুরুজ, আইটি ব্যবস্থাপক জুয়েল আহমেদ, সেলস এক্সিকিউটিভ আব্দুল খালেক হিরা, হিসাবরক্ষক সৈয়দ মুজাহিদুল ইসলাম ও মানিকসহ বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র হজ্জ উপলক্ষে সঠিক তথ্য প্রচার এবং সহযোগিতার নিমিত্তে এমন আয়োজনের প্রশংসা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে আসা হজ্জে যেতে ইচ্ছুক হাজীরা ।
উপরে