তিন মাসের আয়ানের হৃদপিণ্ডে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সবার সহায়তা
মাত্র তিন মাস বয়সেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকার শিশু আয়ান। জন্মের কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসকেরা তার হৃদপিণ্ডে ছিদ্র (হার্টে ছিদ্র) রয়েছে বলে নিশ্চিত করেন।
শিশু আয়ানের জন্ম হয় গত ৬ এপ্রিল ২০২৬। পরিবারের সদস্যরা জানান, গত ১৫ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে হৃদরোগটি ধরা পড়ে। চিকিৎসকদের মতে, শিশুটিকে সুস্থ করতে দ্রুত অস্ত্রোপচার (অপারেশন) প্রয়োজন।
কিন্তু আয়ানের বাবা মো. সাদ্দাম হোসেন একজন স্বল্প আয়ের মানুষ। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ব্যক্তি চাইলে আর্থিক সহায়তা পাঠিয়ে শিশু আয়ানের চিকিৎসায় অংশ নিতে পারেন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
ব্যাংক: IFIC Bank
হিসাব নম্বর: ০২০০০৬২৪৫৮০৩২
বিকাশ/নগদ: ০১৭২৩-২০০১৪৭
হিসাবধারী: মো. সাদ্দাম হোসেন (শিশু আয়ানের বাবা)
ঠিকানা: সেউজগাড়ী পালপাড়া, ৮ নম্বর ওয়ার্ড, বগুড়া মহানগর।
