প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ ১০:২৭

বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ বাদী হয়ে বুধবার (১ জুলাই) পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জামায়াতের ৪২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুন পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ উভয় পক্ষের অন্তত সাতজন নেতাকর্মী আহত হন।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে