রংপুরে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের অবৈধ চাকরিচ্যুতির কর্মীদের মানববন্ধন
রংপুরে ল্যাবএইড ফার্মার কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধাপ এলাকার ল্যাব এইড ডায়েগেনষ্টিক সেন্টার ১ ও ২ এর সামনে এ কর্মসূচির আয়োজন করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যথাযথ নিয়ম-নীতি অনুসরণ না করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এর ফলে অনেক কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা অবিলম্বে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল এবং ল্যাবএইড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু সাঈদের অপসারণের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একই সঙ্গে দাবি আদায়ে দেশব্যাপী ল্যাবএইড ফার্মার ডিপো ও মার্কেটিং কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণাও দেন তারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চাকরিচ্যুত কর্মীদের দ্রুত পুনর্বহাল, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানে ন্যায়বিচার দাবি জানান।
