প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ ০১:০২
গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উন্নত পল্লী সমৃদ্ধ দেশ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।
সোমবার উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
উপজেলা নির্বহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপত্বিতে এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তামজিদ ইরাম খান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
