প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ ০১:১৭
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন বগুড়া শাখার কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
বামে - সভাপতি মোঃ বজলুর রশিদ সুইট, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের বগুড়া শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার স্বাক্ষরিত অনুমোদনপত্রে নবগঠিত কমিটির সভাপতি মো. বজলুর রশিদ সুইট ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমসহ সকল কর্মকর্তাকে অভিনন্দন জানানো হয়েছে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি মো. জাফর আহমেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-মুমিন, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা এবং কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মমিনুর রশিদ শাইন।
কেন্দ্রীয় কমিটি নবগঠিত কমিটির সাফল্য কামনা করে ফটো সাংবাদিকদের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।
