প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ২৩:৪৬
সিংড়ায় চলনবিলে ঘুরতে এসে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ
সিংড়ার চলনবিলে ঘুরতে এসে পানিতে ডুবে আপন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আপন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণ পাড়ার আলমগীর হোসেনের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নন্দীগ্রাম মা কেজি স্কুলের শিক্ষার্থীদের সাথে চলনবিলে নৌভ্রমণে আসে সিয়াম। আনুমানিক দুপুর ১টার দিকে চলনবিলে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ৩টার দিকে পানি থেকে তার মরা দেহ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
