প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৩৮
থার্ড টার্মিনালের র্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে থার্ড টার্মিনালের র্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত তিনজন হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আহত চারজনকে দ্রুত উদ্ধার করে সিএমএইচে নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
