প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৬ ২৩:৪২

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছেলেদের প্রীতি ফুটবল ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সোনালী অতীত ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ছেলেদের  ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়্।

বালিকাদের কাবাডিতে জেলা মহিলা ক্রীড়া সংস্থা ৩৭-২০ পয়েন্টে জেলা ক্রীড়া অফিসকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদরে হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সবুর আলী, সহকারী কমিশনার প্রীতম, ফারহানা হোসেন, মোঃ ইয়াসিন মিয়া, রাকিব আহসান জেমু, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক সদস্য মোঃ মুরাদুজ্জামান এলান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলফাতুন নেছা পুতুল, যুগ্ম-সম্পাদক সৈয়দা শাপলা হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপরে