প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬ ০০:২৮

হাজারীবাগে ব্লেন্ডার চালুর পর বিস্ফোরণ, নারীর মৃত্যু

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
হাজারীবাগে ব্লেন্ডার চালুর পর বিস্ফোরণ, নারীর মৃত্যু

 রাজধানীর হাজারীবাগে একটি বাসায় ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পারভিন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর খালাতো বোন ফরিদা বেগম গুরুতর দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন পারভিনের ২১ বছর বয়সী মেয়ে ফাতেমা আক্তার উর্মি। বিস্ফোরণের তীব্রতায় বাসার দেয়ালের একাংশ ধসে পড়েছে এবং জানালার কাচ ভেঙে গেছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মির দাবি, বাসার ভেতরে ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে ব্লেন্ডার চালুর সঙ্গে বিস্ফোরণের কোনো সম্পর্ক রয়েছে কি না, কিংবা কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভিন বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় দগ্ধ ফরিদা বেগম ও আহত উর্মিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদা বেগমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উপরে