প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০০:৪৮
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির পূর্ণাঙ্গ প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ
মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাড শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. গোলাম রব্বানী (মুকুল) নির্বাচিত হয়েছেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর ) ভোট শেষে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা হলেন:
সভাপতি শাহনুর রহমান শাহীন প্রাপ্ত ভোট: ১৩৪ — নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট।
সহ-সভাপতি: অ্যাড. খায়রুল আহসান সাখিদার (জুয়েল) প্রাপ্ত ভোট: ১৩৩ -প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট।
সাধারণ সম্পাদক: অ্যাড. গোলাম রব্বানী (মুকুল) (প্রাপ্ত ভোট: ১৩০) — প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. সামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট
যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাড. মো. হাসানুজ্জামান নান্নু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নূর ই আলম ছিদ্দিক (প্রাপ্ত ভোট: ১৪১) — প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পেয়েছেন ৮২ ভোট।
অর্থ সম্পাদক: অ্যাড. মো. শহিদুল ইসলাম-০৩ (প্রাপ্ত ভোট: ১২৫) — প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. নাসিমুস সাকালাইন টিটো পেয়েছেন ১০১ ভোটগ্রন্থাগার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক: অ্যাড. মো. রুহুল আমিন ফারুক (প্রাপ্ত ভোট: ১৩৭) — প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মুনিকুজ্জামান হীরক পেয়েছেন ৮৬ ভোট
নিরীক্ষা সম্পাদক: অ্যাড. মো. নাজমুল ইসলাম জনি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)সদস্য:অ্যাড. মোছা. ইতি খাতুন (প্রাপ্ত ভোট: ১৬৮)অ্যাড. মো. মাহমুদ হাসান ফিরোজ (প্রাপ্ত ভোট: ১৪৮)অ্যাড. সাদত জামান প্রিন্স (প্রাপ্ত ভোট: ১৭২)
(সদস্য পদে অপর প্রার্থী অ্যাড. মো. শওকত আলী পেয়েছেন ১১৫ ভোট)
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।
