প্রকাশিত : ৪ এপ্রিল, ২০১৯ ১৮:০৯

পাঁচ কাহিনিচিত্র প্রদর্শনী দিয়ে শেষ হচ্ছে একাদশ চারুনীড়ম উৎসব

অনলাইন ডেস্ক
পাঁচ কাহিনিচিত্র প্রদর্শনী দিয়ে শেষ হচ্ছে একাদশ চারুনীড়ম উৎসব

চারুনীড়ম ২০০৯ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত চলচ্চিত্র গুণ সম্পন্ন কাহিনিচিত্রগুলো নিয়ে সপ্তাহব্যাপী কাহিনিচিত্র উৎসবের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও একাদশ বারের মতো চলচ্চিত্রগুণ সম্পন্ন ২৪ টি কাহিনিচিত্র নিয়ে শাহবাগস্থ জাতীয় গণগন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘আনন্দ আলো চারুনীড়ম কাহিনিচিত্র উৎসব-২০১৯’ 

পাঁচটি কাহিনচিত্র প্রদর্শনীর আয়োজনে  সাজানো হয়েছে সপ্তাহব্যাপী এ উৎসবের ষষ্ঠ ও শেষ সন্ধ্যা। 
সাগর জাহানের চিত্রনাট্য ও পরিচালনায় 'মাধবীলতা' কাহিনিচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে বিকাল ৫টায় শুরু হবে একাদশ চারুনীড়ম কাহিনিচিত্র উৎসবের সমাপনী আসর।

সন্ধ্যা ৬টায় প্রদর্শীত হবে দয়াল সাহার গল্পে ফরিদ উদ্দিন মোহাম্মদের পরিচালনায় নির্মিত কাহিনিচিত্র 'মেঘের ক্যানভাস'। সন্ধ্যা ৭:০০ টায় প্রদর্শিত হবে সুমন আহমেদের গল্পে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত কাহিনিচিত্র 'ছোট্ট পাখির বাসা'।
এরপর রাত ৮:১০ মিনিটে প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অঞ্জন আইচ পরিচালিত কাহিনিচিত্র 'একরাত্রি'।  সর্বশেষ রাত ৮:৫৫ মিনিটে ইশতিয়াক আহমেদের গল্পে ইমেল হক পরিচালিত 'নাইট ওয়াচম্যান' কাহিনিচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে চারুনীড়ম কাহিনচিত্র উৎসবের একাদশ আসর।

উপরে