প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:৫০

দৈনিক চাঁদনী বাজারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: প্রকাশক সাবু ইসলামের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
দৈনিক চাঁদনী বাজারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: প্রকাশক সাবু ইসলামের শুভেচ্ছা
দৈনিক চাঁদনী বাজারের প্রকাশক মোঃ সাবু ইসলাম। - ফাইল ছবি

আজ ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই গৌরবোজ্জ্বল দিনে প্রতিষ্ঠার ৩৫ বছর পেরিয়ে ৩৬তম বর্ষে পদার্পণ করেছে দৈনিক চাঁদনী বাজার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির প্রকাশক মো. সাবু ইসলাম পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ পথপরিক্রমায় দৈনিক চাঁদনী বাজার সবসময় পাঠকের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণ করেছে, যা আজও অব্যাহত রয়েছে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সাধারণ মানুষের কথা তুলে ধরতে সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রকাশক আরও বলেন, পত্রিকার এই অগ্রযাত্রায় অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্সি, পত্রিকা বিক্রেতা, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও ভালোবাসা অনস্বীকার্য। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, পাঠকের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে দৈনিক চাঁদনী বাজার আগামীতেও সমাজের কথা বলবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।

উপরে