ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চার ধাপ উন্নতি
অবশেষে ছোট হলেও একটা সুখবর এল বাংলাদেশ পুরুষ ফুটবল দলের জন্য। বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফার আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের চার ধাপ উন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ১৯২তম অবস্থান থেকে চার ধাপ এগিয়ে ১৮৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
গত মাসে ফিফা প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারানোর সুবাদে চার ধাপ এগিয়ে ১৮৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এ ম্যাচে জয়ের ফলে ৪ ধাপ উন্নতির পাশাপাশি মুল্যাবান দুটি পয়েন্টও অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট এখন ৯০৯। ফিফার পাশাপাশি এএফসি র্যাংকিংয়েও এক ধাপ উন্নতি হয়ে ৪২তম স্থান থেকে ৪১তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
এদিকে বরাবরের মতো র্যাংকিংয়ের শীর্ষ দলগুলোর তেমন কোনো পরিবর্তন হয়নি। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম ধরে রেখেছে নিজেদের শীর্ষস্থান। দুইয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। নিজেদের তৃতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছে ব্রাজিল। তবে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। অন্যদিকে এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ক্রোয়েশিয়া।
