আসছে মিষ্টির 'তুই আমার রানী' | Daily Chandni Bazar আসছে মিষ্টির 'তুই আমার রানী' | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ এপ্রিল, ২০১৯ ১৭:৫৩
আসছে মিষ্টির 'তুই আমার রানী'
অনলাইন ডেস্ক

আসছে মিষ্টির 'তুই আমার রানী'

প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবি নিয়ে হাজির হচ্ছেন মিষ্টি জান্নাত। 'তুই আমার রানী' শিরোনামের ছবিটি মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। এতে মিষ্টি জান্নাতের সঙ্গে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের সূর্য।

তুই আমার রানী’ যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পাবে ১২ এপ্রিল। এটি হ্যাভেন মাল্টিমিডিয়া ও প্রিন্স এন্টারটেইনমেন্ট- পিফোর যৌথভাবে প্রযোজনা করেছে।

পরিচালক সজল আহমেদ বলেন, আমরা চেষ্টা করেছি যৌথ প্রযোজনার নতুন নিয়ম মেনে ছবিটি নির্মাণ করতে। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করেছি এতে। ছবির গল্পও ভিন্নধর্মী। আমার বিশ্বাস, ছবিটি সবার ভালো লাগবে।

 

ছবিটিতে আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, লামা হালদার, সুপ্রিয় দত্ত, রেবেকা রউফ, আবু হেনা রনিসহ আরও অনেকে।