জ্যাকুলিনের নতুন ভিডিও ভাইরাল | Daily Chandni Bazar জ্যাকুলিনের নতুন ভিডিও ভাইরাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ এপ্রিল, ২০১৯ ১৭:৫৪
জ্যাকুলিনের নতুন ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

জ্যাকুলিনের নতুন ভিডিও ভাইরাল

শ্রীলঙ্কান বংশোদ্ভুত জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে কাটিয়ে ফেললেন ১০ বছর। সালমান খানের প্রিয় নায়িকাদের মধ্যে তিনি একজন। লঙ্কান এই অভিনেত্রী অমিতাভ, জন, রিতেশ দেশমুখ, অক্ষয়কুমারের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে কাজও করেছেন।

সম্প্রতি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পর থেকে কোথায় থাকছেন, কী খাচ্ছেন, কে তার পোশাক পরিয়ে দিচ্ছেন সমস্ত কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জ্যাকুলিন। পোস্ট করার সঙ্গে সঙ্গে এই ভিডিও ভাইরাল হয়।

২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট জয় করেন এ অভিনেত্রী।