নীলফামারীর জলঢাকায় বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বেকার হয়ে পড়া কর্মহীন অসহায়, হতদরীদ্র মানুষের মাঝে সরকারী সহায়তার পাশাপাশি ব্যাক্তিগত উদ্বোগে বারোশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নীলফামারী তিন আসনের জাতীয় সংসদ সদস্য অবসর প্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জলঢাকা উপজেলার কৈমারী রথের বাজার, শৌলমারী হাইস্কুল মাঠ ও ডাউয়াবাড়ী নেকবক্ত বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনশত অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন তিনি। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল দশ কেজি চাল, এক লিটার তেল ও দুই কেজি লবন। পর্যায়ক্রমে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান এমপি রানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, যুগ্ম আহবায়ক বাবলুর রহমান বাবলু, মনিরুজ্জামান লেবু, মিজানুর রহমান, শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাশ সহ দলীয় নেত্রীবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন