বগুড়ায় সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড, একদিনে ৬০ জন | Daily Chandni Bazar বগুড়ায় সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড, একদিনে ৬০ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুন, ২০২০ ২৩:০৯
বগুড়ায় সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড, একদিনে ৬০ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড, একদিনে ৬০ জন

বগুড়ায় নতুন করে ৬০ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ ৩৯জন,মহিলা ১৬ জন ও শিশু ৫জন।এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা দাড়লো ৬২৯ জনে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।আক্রান্তদের মধ্যে সদরের ৫০জন, কাহালুতে ৭জন, শেরপুরে ২জন ও শিবগঞ্জে ১জন। শজিমেকের ১৮৮ ফলাফলে মধ্যে ৪৬ জন পজিটিভ এবং  টিএমএসএস এর ৪৬ ফলাফলে বগুড়ার ১৪জন পজিটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৬২৯ জন। সুস্থ-৫৩, মৃত্যু ৬ এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫১৬ জন।

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন