সারিয়াকান্দি-সোনাতলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহাদারা মান্নানের বিকল্প নাই | Daily Chandni Bazar সারিয়াকান্দি-সোনাতলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহাদারা মান্নানের বিকল্প নাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ২০:০২
সারিয়াকান্দি-সোনাতলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহাদারা মান্নানের বিকল্প নাই
জননেতা মঞ্জুরুল আলম মোহন
খবর বিজ্ঞপ্তির

সারিয়াকান্দি-সোনাতলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহাদারা মান্নানের বিকল্প নাই

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে আগামী ১৪ই জুলাই ২০২০, মঙ্গলবার, অনুষ্ঠিতব্য বগুড়া-১ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নানের নৌকা প্রতিকের নির্বাচনী প্রচারণা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নানের রুহের মাগফেরাত কামনা করে বলেন, সারিয়াকান্দি-সোনাতলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহাদারা মান্নানের বিকল্প নাই।

সারিয়াকান্দি-সোনাতলাবাসীকে নিয়ে প্রয়াত আব্দুল মান্নান যে স্বপ্ন দেখতেন সে স্বপ্ন পূরণের জন্য সাহাদারা মান্নানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকাল থেকেই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবেন। এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান ভিপিএম সুলতান আহম্মেদ, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মোহন্ত,

মত বিনিময় সভায় সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক আহম্মেদের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন- যুবলীগ নেতা মাইসুল তোফায়েল কয়েল, বাপ্পী কুমার চৌধুরী, রাশেদুজ্জামান রাসেল, রবিউল ইসলাম লিটন, ফজলে রাব্বি মিথুন, মীর রাজিবুল ইসলাম রাজন, আরিফ হোসেন কমল, আলি ইমাম ইনোকি, মশিউল আলম দিপন, মোস্তফা কামাল নজরুল, রেজাউল করিম খোকন, শ্রী সোহেল, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল বাছির বাপ্পি, রতন সিং, বেনজির আহম্মেদ, আব্দুল হান্নান, রবিউল ইসলাম রনি, এম আর ইসলাম রফিক, খাইরুল ইসলাম, পারভেজ, চঞ্চল, লিখন, আদম শেখ, হারুন, হাবিব, মোবিনুল আজিম, খোরশেদ আলম ভাসানী, আব্দুল হান্নান, রুকু, রাজু আহম্মেদ, রাফিউল বাবুল, মুনজির আলী, এস এম হেলাল, বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিতাস মাহমুদ রতন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, ছাত্রলীগ নেতা আহসান হাবিব বাবুল, জাহিদ হাসান, নয়ন, বিপ্লব সরকার, মাহফুজার রহমান সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন